ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 255

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আজ ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের মেয়েরা পূর্ব তিমুরকে ৮-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে তৃষ্ণা একাই করেছেন হ্যাটট্রিক।

প্রথমার্ধে চার গোল

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। ২০ মিনিটে শিখা সিনহা-র গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। তার হেডে আসা গোলটি ছিল দৃষ্টিনন্দন। এরপর ৩৩ মিনিটে শান্তি মার্ডি সরাসরি কর্নার থেকে চমৎকার গোল করে ব্যবধান বাড়ান। এর তিন মিনিট পর শান্তির কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন নবীরন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সাগরিকার পাস থেকে নিজের প্রথম গোল করেন তৃষ্ণা, ফলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দাপট ধরে রাখে মেয়েরা

বিরতির পরও বাংলাদেশের মেয়েরা দাপট বজায় রাখে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখের জটলা থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তৃষ্ণা। এরপর ৭২ মিনিটে দলের ষষ্ঠ গোলটি আসে সাগরিকার পা থেকে। খেলার দশ মিনিট বাকি থাকতে তৃষ্ণা তার হ্যাটট্রিক পূর্ণ করেন, যার নেপথ্যে ছিলেন সেই সাগরিকা। ম্যাচের অতিরিক্ত সময়ে অষ্টম ও শেষ গোলটি করেন মুনকি আক্তার।

পিটার বাটলারের শিষ্যরা আগামী রবিবার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫