ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরবাসী, সাবধান! নদীতে ঘুমন্ত দানবের আনাগোনা, সর্বোচ্চ সতর্কতা জারি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 2653

ফরিদপুর ও মাগুরা জেলার মধ্য দিয়ে বয়ে চলা মধুমতী নদীতে একটি বিশালাকার কুমির দেখা গেছে। গত কয়েক দিন ধরে নদীর বিভিন্ন স্থানে কুমিরটি ভেসে বেড়াচ্ছে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। জনসাধারণকে সচেতন ও সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

কখন ও কোথায় দেখা গেছে কুমির

শনিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরার মহম্মদপুর উপজেলার এলাংখালী ঘাট এলাকায় সেতুর পাশে প্রথম এই কুমিরটিকে দেখা যায়। এরপর স্থানীয় একজন যুবক সেটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এর আগে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নেও মধুমতী নদীতে কুমিরটিকে দেখা গিয়েছিল বলে জানা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রাপ্তবয়স্ক কুমিরটি লম্বায় অন্তত ১৪-১৫ ফুট এবং বেশ স্বাস্থ্যবান। দীর্ঘদিন পর লোকালয়ের নদীতে জীবন্ত কুমির দেখতে পেয়ে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে এক ধরনের ভয় বিরাজ করছে। বিশেষ করে জেলেরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলতে ভয় পাচ্ছেন।

প্রশাসনের সতর্কতা

এই ঘটনার পর দুই জেলার স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার জানান, তিনি ভিডিও দেখেছেন এবং এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং করা হয়েছে।

অন্যদিকে, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং জনসাধারণের সতর্কতার জন্য আগামীদিন থেকে মাইকিং করার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

ফরিদপুরবাসী, সাবধান! নদীতে ঘুমন্ত দানবের আনাগোনা, সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় : ০৪:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫