ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জাপায় বড় ভাঙন: দুই দলের শীর্ষ নেতা যোগ দিলেন জামায়াতে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 818

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন দুই শীর্ষস্থানীয় নেতা। তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন কর্মীও জামায়াতে যোগদান করেছেন। এই ঘটনা স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

যোগদান ও পরিচয়

জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক এবং নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান ও বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

শুক্রবার সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে দলে নাম লেখান।

যে কারণে দলবদল

যোগদান অনুষ্ঠানে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয়, বিধায় উক্ত দল থেকে বের হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করলাম এবং সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।” তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় নেতারা

এই যোগদান অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়াও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি-জাপায় বড় ভাঙন: দুই দলের শীর্ষ নেতা যোগ দিলেন জামায়াতে

আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫