নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ কেন্দ্রীয় নেতা গ্রেফতার
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 492
রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে ছাত্রলীগ নেতা মো. সজিব কাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ও অভিযোগ
ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি দল এই অভিযান চালায়। আটক হওয়া সজিব কাজী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, সজিব কাজীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে হঠাৎ করে মিছিল বের করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
















