ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের উর্দি গায়ে: জামায়াতের মঞ্চে এএসআই মহিবুল্লাহ, কেন গাইলেন গান?

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 418

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গান পরিবেশন করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন এএসআই (সশস্ত্র) মো. মহিবুল্লাহ। তিনি পূর্বে সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন, তবে বর্তমানে বাগেরহাট পুলিশ লাইনসে কর্মরত আছেন।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা-দেবহাটা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি নির্বাচনি পথসভায় এএসআই মো. মহিবুল্লাহ পুলিশের পূর্ণ পোশাক পরিহিত অবস্থায় জামায়াতের স্লোগান সংবলিত একটি গান গাইছেন।

জানা গেছে, ঘটনাটি গত ৭ ডিসেম্বরের। সাতক্ষীরা শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া আমতলা এলাকায় ওই পথসভাটি অনুষ্ঠিত হয়েছিল। পথসভায় জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকসহ দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যের সাফাই ও কর্তৃপক্ষের বক্তব্য

অভিযুক্ত এএসআই মো. মহিবুল্লাহ কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি বলে দাবি করেছেন। তিনি বলেন, মুহাদ্দিস আব্দুল খালেক তাঁকে পুরস্কৃত করেছিলেন, সেই কারণে তিনি গান গেয়েছেন। এ নিয়ে সংবাদ করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, “অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। তবে, পুলিশের পোশাক পরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।”

অন্যদিকে, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের উর্দি গায়ে: জামায়াতের মঞ্চে এএসআই মহিবুল্লাহ, কেন গাইলেন গান?

আপডেট সময় : ১১:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫