ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিলের মাঝখানে বৃদ্ধের ঝুলন্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 112

ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নে নিখোঁজের একদিন পর রঞ্জিত সরকার (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে তিন গ্রামের সীমানা সংলগ্ন একটি বিলের মাঝখানের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ:

নিহত রঞ্জিত সরকার কোতোয়ালি থানার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

শুক্রবার দুপুরে ভবানীপুর গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে বাগানের ভেতর একটি মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা এসে মরদেহটি শনাক্ত করে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়।

পুলিশের পদক্ষেপ:

খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) নূর হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন ইউনিটকে অবহিত করেন। পরে ক্রাইম সিন টিমের উপস্থিতিতে মরদেহটি গাছ থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদপুরে বিলের মাঝখানে বৃদ্ধের ঝুলন্ত লাশ

আপডেট সময় : ০৬:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬