ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে বন্যা, দেশের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 72

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বৃষ্টিপাতের রেকর্ড:

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীগুলোর বর্তমান পরিস্থিতি:

সোমবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার ৩টি জেলার ৭টি নদীর মোট ৮টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন নদীর অবস্থা নিচে তুলে ধরা হলো:

সুনামগঞ্জ:

নলজুর নদী ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জগন্নাথপুরে ৪০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীর পানির সমতল ঘণ্টায় ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে।

নেত্রকোনা:

ধনু-বাউলাই নদী ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জারিয়াজঞ্জাইলে ৮ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী ১৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে কলমাকান্দায় ৫০ সেন্টিমিটার, ভুগাই-কংশ ২২ সেন্টিমিটার হ্রাস পেয়ে জারিয়াজঞ্জাইলে ৬৭ সেন্টিমিটার, মগরা নদী ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে নেত্রকোনায় ৭৯ সেন্টিমিটার এবং আটপাড়ায় ২৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ:

কালনি নদী ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজমিরিগঞ্জে ১০ সেন্টিমিটার এবং সুতাং নদী ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুতাং রেলব্রিজ এলাকায় ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধেয়ে আসছে বন্যা, দেশের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে

আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬