ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 28

ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ধর্মীয় আবেগ ব্যবহার না করার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়েছেন, “ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, আবার জামায়াতে ইসলামীও ‘ইসলাম’ নয়। সুতরাং সবকিছুতে ইসলামের ওপর হাত দেবেন না বলে দোহাই দেওয়া একদম ঠিক নয়।” আজ মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের এক নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গাত্মক সুরে বলেন, “একবার আযান দিয়ে যে ব্যাংক দখল করা হয়েছিল, সেই ব্যাংক এখন বেদখল হয়ে যাওয়ার যাতনা তারা তীব্রভাবে বুঝতে পারছেন। যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক সাজিয়ে রাস্তায় আন্দোলন করাচ্ছে, ভিডিও দেখলেই তাদের আসল রাজনৈতিক পরিচয় স্পষ্ট হয়ে যায়।”

ভোটের আগে আরডিএসের ১১ হাজার কোটি টাকা গায়েব:

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প নিয়ে সংসদে অত্যন্ত বিস্ফোরক তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আরডিএস প্রকল্পের মাধ্যমে ভোটের আগে গ্রামীণ নারীদের ১০ হাজার টাকা করে দিয়ে আরও টাকা দেওয়ার লোভ দেখানো হয়েছিল। ৫ আগস্ট ২০২৪-এর পর এবং জাতীয় নির্বাচনের ঠিক আগে এই প্রকল্পে আগে দেওয়া ১১ হাজার কোটি টাকার বাইরে অতিরিক্ত আরও ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার বর্তমানে কোনো হদিস বা ট্র্যাক রেকর্ড নেই।

এছাড়াও, প্রধান কার্যালয়ের (হেড অফিস) কোনো অনুমোদন ছাড়াই নির্বাচনের আগে একটি বিশেষ গ্রুপকে এক রাতের ব্যবধানে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির (সিএসআর) তহবিল থেকে ঢাকা-কক্সবাজারের বিমানের টিকিট কাটার মতো নজিরবিহীন অনিয়মেরও তীব্র তদন্ত হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

৯ হাজার ছাঁটাই ও ৬ হাজার রাজনৈতিক নিয়োগের তথ্য:

সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, তকবির দিয়ে অবৈধভাবে ব্যাংক দখল করার পর কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ৯ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর বিপরীতে নতুন করে যে ৬ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের (জামায়াত)। শুধু তাই নয়, কোনো যোগ্যতা ছাড়াই রাতারাতি ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ৩টি করে প্রমোশন দিয়ে উচ্চপদে বসানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অনিয়মগুলো তো ইসলামের নামেই হয়েছে বলে মনে হয়। এগুলো গভীরভাবে তদন্ত হলে হয়তোবা আমাদের চেনা অনেকের নামই বেরিয়ে আসবে।”

শেয়ার ‘ডাকাতি’ ও প্রকৃত মালিকানা ফেরত:

ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ‘ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে’—বিরোধী দলের উপনেতার এমন বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্লক মার্কেটের রেকর্ড তুলে ধরেন। তিনি বলেন, ইবনে সিনার মাত্র ২ শতাংশ শেয়ার ছিল, যা তারা ব্লক মার্কেটে তিন গুণ বেশি দামে বিক্রি করেছে। এটি পাবলিক লিস্টেড কোম্পানির ইতিহাসে একটি রেকর্ড।

বিরোধী দলের নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট আশ্বাস দেন যে, যারা ব্যাংকের বৈধ এবং প্রকৃত শেয়ারহোল্ডার, তাদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার জন্য সরকার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে কারা কত শতাংশ শেয়ারের মালিক, তা জনগণের সামনে প্রকাশ করার জন্য তিনি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি অনুরোধ জানান।

পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিরোধীদের আপত্তির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৫, ৪৬, ৪৭ ও ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আমানতকারী ও জনস্বার্থে যেকোনো ব্যাংকের পর্ষদ বাতিল এবং চেয়ারম্যানকে অপসারণের পূর্ণ আইনি ক্ষমতা রাখে। রেগুলেটরি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের স্বার্থে তার এই ক্ষমতা প্রয়োগ অব্যাহত রাখবে।

দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬