ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি আইনজীবী চৈতালীর

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 74

বেশি বাড়াবাড়ি করা হলে বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে সনাতনীদের জন্য আলাদা একটি প্রদেশ গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী। আজ শুক্রবার (১৯ জুন) একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী বলেন, “আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য।”

তিনি আরও যোগ করেন, “আমরা অবশ্য সেটা চাই না। কিন্তু আপনারা (একটি গোষ্ঠী) যে ব্যবস্থা করছেন, তাতে এক সময় বাধ্য হয়ে সেটাই করতে হবে।”

অতীতে যেমন একসাথে ছিলাম, তেমনই থাকতে চাই:

আলাদা প্রদেশের কথা বললেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন এই আইনজীবী। তিনি বলেন, “অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ মিলে একসাথে ছিলাম, এখনো আমরা ঠিক তেমনই মিলেমিশে থাকতে চাই।”

দাঙ্গা হলে আপনারাও পার পাবেন না:

ধর্মীয় উসকানি ও মন্দিরে হামলার প্রসঙ্গে টেনে চৈতালী চক্রবর্তী বলেন, “আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন, আর ভালো না লাগলে আসবেন না। কিন্তু এমন কিছু দয়া করে করবেন না যাতে করে হিন্দু-মুসলিম দাঙ্গা বেজে ওঠে।”

যেকোনো ধরনের সংঘাতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী স্পষ্ট ভাষায় বলেন, “এই দাঙ্গা যদি একবার লাগে, তবে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও কিন্তু একটা মারবো।”

বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি আইনজীবী চৈতালীর

আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬