ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 64

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় ইউনিয়ন কার্যালয়ে গভীর রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খেলা দেখার পরেই ঘটলো কাণ্ড:

স্থানীয় সূত্র, দলীয় নেতাকর্মী ও পুলিশ জানায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার পর সবাই যার যার বাড়িতে চলে যান। কার্যালয়টি ফাঁকা পেয়ে গভীর রাতে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের বাইরে থাকা নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়।

পাহারাদারদের তৎপরতায় বড় রক্ষা:

গভীর রাতে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে বাজারের নৈশপ্রহরীরা চিৎকার করে এগিয়ে আসেন। পাহারাদারদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা বিএনপির শীর্ষ নেতা ও থানা পুলিশকে জানানো হয়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা কিছু পুরোনো চেয়ার ও ফেস্টুনের অংশবিশেষ পুড়ে গেলেও নৈশপ্রহরীদের তৎপরতায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আইনি ব্যবস্থার প্রস্তুতি বিএনপির:

এই বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, “স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে আমি ঘটনাটি জেনেছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা এই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি, রাজনৈতিক প্রতিপক্ষের কেউ পরিবেশ ঘোলাটে করতে এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। দলের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নলমুড়ি ইউনিয়ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর থেকেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা জিডি করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬