ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরের শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / 162

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন শহীদুল ইসলাম নামে এক যুবক।

বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে মো. শহীদুল ইসলামকে (২২) আসামি করে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন।

ধর্ষণের ঘটনার পর উপজেলার রংছাতি ইউনিয়নের বাতানিয়াপাড়া গ্রামের মো. আলেক মিয়ার ছেলে অভিযুক্ত ধর্ষক শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে ভুক্তভোগী শিশু ও তার ভাইকে দাদির কাছে রেখে তার বাবা ও মা ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে যান। বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় শহীদুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে শহীদুল ইসলাম তাকে ভয়-ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় বুধবার রাতেই সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক মো. শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার শিশুটির পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গ্রেফতার শহীদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

পাঁচ বছরের শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ

আপডেট সময় : ১১:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩