ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে

রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / 222

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মুদি, মিষ্টান্ন, উন্নয়ন ও কম্পিউটার, ফার্মেসি, কাঠের আসবাবপত্র, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে ৬০ লাখ টাকার বেশি।

এ ব্যাপারে বিজয়নগর ফায়ার সার্ভিসের নেতা মোশাররফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, মির্জাপুর মোড়ে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। তিনি আশ্বস্ত করেন যে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে অগ্নিদগ্ধদের সহযোগিতা করবে।

ট্যাগস :

বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে

আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪