ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর ঝিনাইগাতীতে দুই কৃষকের এক একর জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ
  • আপডেট সময় : ০২:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 596

শেরপুরের ঝিনাইগাতীতে দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে  শনিবার ( ৯ মার্চ) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ারপার গ্রামে।  ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছেন ওই গ্রামের সুরুজ্জামানের   ছেলে  আব্দুল মালেক ও মৃত ছাবের আলীর ছেলে আজাহার আলী। জানা গেছে ওই দুই কৃষক ৫০ শতাংশ করে  এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেন। চিচিঙ্গা চাষে প্রতিজন কৃষকের ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। ইতিমধ্যেই চিচিঙ্গা উৎপাদন শুরু হয়েছে।

এ অবস্থায় কে বা কাহারা  শনিবার রাতে ওই দুই কৃষকের  চিচিঙ্গা বাগানের  পুরো গাছগুলো  উপড়ে ফেলে।  ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম  বাদশা ও  ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম  রোববার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে যান । এ সময় উপস্থিত সকলকে বলতে শোনা গেছে  গাছের  সাথে এ কেমন শত্রুতা। ওই দুই  কৃষকের চিচিঙ্গা ক্ষেত  উপড়ে ফেলায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুইটি। দুই কৃষক  পরিবারের  জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিলো  চিচিঙ্গা ক্ষেত।  এ বিষয়ে ঝিনাইগাতী থানায় আলাদা ভাবে দুই  জনে অভিযোগ দায়ের করেন।

শেরপুর ঝিনাইগাতীতে দুই কৃষকের এক একর জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০২:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪