ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সউদি আরবে দেখা গেছে রমজান মাসের চাঁদ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 326

ইসলামের সূতিকাগার ও পবিত্র ভূমি সউদি আরবে দেখা গেছে রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস।

সৌদি আরবের দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে আজ বিভিন্ন স্থানে চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়। সন্ধ্যায় দেখা যায় পবিত্র রমজান মাসের চাঁদ। পরে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আজ থেকে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে।

সৌদি ও আরব আমিরাতে সোমবার থেকে রমজান শুরু হচ্ছে বিধায় মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশেই এদিন থেকে রোজা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ফিলিপাইনের আকাশে। সেজন্য আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে সিয়াম সাধনার মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে এসব দেশ।

সউদি আরবে দেখা গেছে রমজান মাসের চাঁদ

আপডেট সময় : ১০:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪