কবিতা
আরাফার রোজা
আদিবা তাবাসসুম
- আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 210
একটি বছর আগে পরের
গুনাহ হবে মাফ
তাই আরাফার রোজা রেখে
দিলকে করো সাফ।
মনের ভিতর পাপ কালিমা
এবার মুছে নাও
এমন সুযোগ কেমন করে
তুমি ছেড়ে দাও।
এখনো কী থাকবে বিভোর
ভাঙবেনারে ঘুম
মনের ভিতর রেখো না আর
অসম্ভতার ধুম।
ওঠো ওঠো! জেগে উঠো
দাও গো সারা দাও
জিলহজ্জেরই আট তারিখে
সাহরী সবাই খাও
আমার যে নয় রাসুল বানী
শুনে রাখো মন
ভালো কাজের আদেশ করে
তারাই আপনজন।

















