ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ

বিশেষ প্রতিবেদক ঢাকা:
  • আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 153

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ তাকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৫ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ

আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪