কবিতা
আয়না ঘর
আদিবা তাবাসসুম
- আপডেট সময় : ১১:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / 474
সরকার পতন সাথে সাথে
আয়না ঘর উন্মোচন হোক
নির্যাতিত সব মানুষের
এবার তবে মুক্তি হোক।
আয়না ঘরের সকল কিছু
সম্মুখে সব আনা হোক
সাবেক জালিম এই সরকারের
এবার কঠিন সাজা হোক।
স্বাধীন দেশে মুসলিম রাষ্ট্রে
ইসলামিক সব শাসক হোক
শিক্ষাকেন্দ্রে ধার্মিক আলেম
শিক্ষা মন্ত্রী রাখা হোক।
একের পর এক সব জালিমদের
আইনিভাবে ধরা হোক
আমাদের সব ইচ্ছে গুলো
এবার তবে পূরণ হোক।



























