ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি: ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 181

দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা সোমবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। ফলে দেশের সকল রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি জানিয়ে রানিং স্টাফরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের কর্মকর্তাদের বৈঠক হলেও কোনো সমাধানে আসেনি।

বৈঠক ব্যর্থ:

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান জানান, রেলওয়ের কর্মকর্তারা তাদের আরও কিছুদিন সময় চেয়েছিলেন। কিন্তু রানিং স্টাফরা আর সময় দিতে রাজি হননি। তিনি বলেন, “আজ (সোমবার) রাত ১২টার আগে আমাদের হাতে মন্ত্রণালয় থেকে অনুমোদনের কাগজপত্র দেবেন। আমাদের ভাতা আগে যেমন ছিল তেমন দিতে হবে। আমরা চার বছর ধরে বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছি।”

কর্মসূচি অব্যাহত:

সাইদুর রহমান আরও বলেন, “আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি না। রাত ১২টার পর কোনো ট্রেন আমরা পরিচালনা করছি না। তবে রাত ১২টার আগে যেসব ট্রেন ছেড়ে যাবে, সেগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাবে।”

রেলওয়ের কর্মকর্তাদের বক্তব্য:

বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা জানান, আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করতে তাদের রেল ভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের বৈঠক প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা পরে কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই আলোচনা ব্যর্থ হয়ে গেলেও সমস্যার সমাধানে আশাবাদের কথা বলেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সন্ধ্যা সোয়া ৭টায় তিনি বলেন, “আমরা তাদের বিষয়টি আলোচনা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন দিক থেকে তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি। আশা করছি বিষয়টির সমাধান হবে।”

ট্যাগস :

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি: ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫