ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, মাদ্রাসা প্রহরীকে গণপিটুনি

নরসিংদী জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 161

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মোঃ সাইফুল ইসলাম (৫০) নামে মাদ্রাসার নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে যৌথবাহিনীর সদস্যরা আহতাবস্থায় তাকে উদ্ধার করেন। শনিবার রাত ৮টার দিকে শহরতলীর গাবতলি এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের পরিচয় ও অভিযোগ:

অভিযুক্ত নিরাপত্তা প্রহরী মোঃ সাইফুল ইসলাম (৫০) কুমিল্লার জেলার মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মাদ্রাসাটির ৬ বছর বয়সী ওই কন্যা শিশুকে শনিবার সন্ধ্যায় যৌন হয়রানি করেন নিরাপত্তা প্রহরী মোঃ সাইফুল ইসলাম। এসময় শিশুটি ঘটনাটি মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলামকে জানালে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তা প্রহরীকে ধরে গণপিটুনি শুরু করেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া ও পুলিশের ভূমিকা:

খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করতে গেলেও পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতাবস্থায় নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করা হয়। মাহফুজুর রহমান ভূইয়া নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মাদ্রাসার ছাত্রীকে চুমু দেয়ার অভিযোগে সাইফুল ইসলামকে এলাকার উত্তেজিত জনতা মারধর করেন। পরে মাদ্রাসাটির মসজিদে আশ্রয় নেন ওই ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির হাত থেকে রক্ষার চেষ্টা করলে পুলিশের গাড়ীতেও হামলার ঘটনা ঘটে।” মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, “শিশুটির আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করি। এরইমধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

পুলিশের পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া:

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ঘটনাস্থল হতে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ হতে অভিযোগ পাওয়ার পর ধর্ষণ চেষ্টার মামলার প্রস্তুতি চলছে।”

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, মাদ্রাসা প্রহরীকে গণপিটুনি

আপডেট সময় : ১১:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫