ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই
- আপডেট সময় : ১২:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 189
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার রাত দশটা ৪৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

























