ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলজাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান মনে করছে: আল জাজিরা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 152

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে এখনো দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকেই সেরা সমাধান হিসেবে বিবেচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার বৈশ্বিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’-তে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রোববার আল–জাজিরার ওয়েবসাইটে ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের লক্ষ্য

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাচ্ছে এবং সরকারকে তাড়িয়ে দেওয়ার কোনো দাবি জানায়নি। তিনি বলেন, “আজ আমরা নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছি। এখনো এমন পরিস্থিতি আসেনি যেখানে জনগণ বলছে, দ্রুত ক্ষমতা হস্তান্তর করো।”

তিনি আরও জানান, দেশের অর্থবহ সংস্কার ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য। নির্বাচন প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে এবং যদি সংস্কারের তালিকা ছোট থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি বড় ধরনের সংস্কার প্রয়োজন হয়, তবে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন শেষ করা হবে। তিনি আশ্বাস দেন, “নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না।”

শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গ

সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন ড. ইউনূস। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা দলটির নিজেদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনের ভূমিকা, প্রচলিত আইন এবং অন্যান্য রাজনৈতিক দলের অবস্থানও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না। অন্যান্য রাজনৈতিক দলও বলতে পারে যে, বর্তমান আইনের আওতায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি

রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস জানান, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য কাজ চলছে। তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এমন বোঝাপড়া তৈরি হোক, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের ঘরে ফিরে যেতে পারে এবং পুনর্বাসিত হতে পারে।”

আলজাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান মনে করছে: আল জাজিরা

আপডেট সময় : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫