ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এমট্যাবের নতুন নেতৃত্ব: সভাপতি আকতার হোসেন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 279

মো. আকতার হোসেনকে সভাপতি ও আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠন মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যাব)-এর ফরিদপুর আঞ্চলিক শাখার ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মেডিক্যাল টেকনোলজিস্টদের সমন্বয়ে এই আংশিক কমিটি গঠন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমট্যাবের কেন্দ্রীয় সংসদের সভাপতি একেএম মুসা লিটন এবং মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আলম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মো. ইমরান আলী, বুলবুল হুসাইন (রাজবাড়ী), উত্তম কুমার মজুমদার (মাদারীপুর), সঞ্জিত বালা (গোপালগঞ্জ) এবং মো. ওমর আলী মনির।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবুল হোসাইন রামিম এবং মো. মাহবুব হোসেন (শরীয়তপুর)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমাম হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন মো. নাহিদুল ইসলাম।

কমিটি গঠনের মাধ্যমে ফরিদপুর অঞ্চলের মেডিক্যাল টেকনোলজিস্টদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস :

ফরিদপুরে এমট্যাবের নতুন নেতৃত্ব: সভাপতি আকতার হোসেন

আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫