ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি: মঈন খান

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 266

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “যারা বলে বিএনপি নির্বাচন চায়, তাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলতে চাই—বিএনপি চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কারণ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র উত্তরণের পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়।”

শনিবার সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের প্রতি বিএনপির অঙ্গীকার

ড. মঈন খান বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সবসময় বিশ্বাস করি, জনগণের রায়ই সর্বোচ্চ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যদি অন্য কোনো দল জয়ী হয়, আমরাও তাদের মেনে নেব এবং স্বাগত জানাব। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন মঈন খান

তিনি আরও বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল, তার বিপরীতে শহীদ জিয়াউর রহমান দেশের জন্য স্থিতিশীলতা ও দিকনির্দেশনা এনেছিলেন। ওআইসি সম্মেলনে তার নেতৃত্ব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা জাতির জন্য গর্বের বিষয়। তিনি বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে অর্থনৈতিক সম্ভাবনার দেশে পরিণত করেছিলেন।”

সভায় উপস্থিত নেতারা

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লা আমান এবং আরিফ হোসেন প্রমুখ।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি: মঈন খান

আপডেট সময় : ১১:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫