ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদক সেবনকালে ৩ জন গ্রেফতার

মিজানুর রহমান ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 1143

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ও দণ্ডপ্রাপ্তদের পরিচয়

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতরশি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন:

খোকন বেপারী (৪১), সদরপুর উপজেলার সাতরশি গ্রামের বাসিন্দা।

মো. রাকিব শেখ (২৫), ভাঙ্গা উপজেলার বাকপুরা গ্রামের বাসিন্দা।

আবুল হোসেন ফকির (২০), ভাঙ্গা উপজেলার ফুলমল্লিক গ্রামের বাসিন্দা।

যে ধারায় সাজা

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাজা দেন।

প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ফরিদপুরে মাদক সেবনকালে ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫