ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তেল পাচারের ভিডিও করায়: থানার ভেতরেই সাংবাদিকদের ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 544

ফরিদপুরের সদরপুরে তেল পাচারের ভিডিও ধারণ করায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সদরপুর থানা চত্বর এবং এর আশপাশে চ্যানেল এস-এর সাংবাদিক তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে। তেল কারবারি ও তাদের সহযোগীদের এই হামলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত

হামলার শিকার সাংবাদিকরা জানান, গত শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা এলাকায় তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্যা ও তার ছেলে সামী মোল্যা অবৈধভাবে তেল পাচার করছিলেন। সেই দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে তারা সাংবাদিকদের ওপর প্রথম দফা হামলা চালায়। এই ঘটনায় সাংবাদিকরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা চত্বরে দ্বিতীয় ও তৃতীয় দফা হামলা

শনিবার সকালে অভিযোগের বিষয়ে থানায় গেলে তেলের ডিলার ও তার লোকজন আবারও বেপরোয়া হয়ে ওঠে। থানার ভেতরেই সাংবাদিকদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সাংবাদিকরা থানা চত্বরের সামনের সড়কে অবস্থান নেন। অভিযোগ উঠেছে, সেখানে রফিকুল ইসলাম মন্টু এবং মোস্তাকি বাবু নামে দুই সহযোগী তাদের ওপর তৃতীয় দফায় হামলা চালায়।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, “সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথেও কথা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে তেল পাচারের ভিডিও করায়: থানার ভেতরেই সাংবাদিকদের ওপর হামলা

আপডেট সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬