ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না’: মাহবুবুল হাসান পিংকু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 317

দেশের নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। তিনি বলেন, “দেশের মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।”

শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র উত্তরণের যুদ্ধ ও নুরের ওপর হামলা

মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশের মানুষ আগামী নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের নির্বাচনের সদিচ্ছা দেশবাসী দেখেছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। তবে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে তিনি আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “নুর ছিলেন গণতন্ত্র উত্তরণের যুদ্ধে আপোষহীন নেতা।” তিনি বলেন, ১৬ বছর আন্দোলন-সংগ্রামের পর তারা এই দিন দেখার যোগ্যতা অর্জন করেছেন এবং কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেবেন না।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, বিএনপি নেতা ইদ্রিস মেম্বার, রব মেম্বারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাচ্চর ও ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর, পিঠা কুমরা বাজার ও রসুলপুর এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না’: মাহবুবুল হাসান পিংকু

আপডেট সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫