ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হয় মাদক থাকবে, নাহলে পুলিশ থাকবে’: ফরিদপুরে পুলিশ সুপারের হুঁশিয়ারি

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 463

“মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মধুখালী থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

কী নিয়ে আলোচনা

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সাধারণ জনগণ এসব বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম তার বক্তব্যে বলেন, “মধুখালীতে যদি পুলিশ থাকে তাহলে মাদক থাকবে না, হয় মাদক থাকবে নাহলে পুলিশ থাকবে। আমরা মাদকের কোনো অবকাশ রাখব না।” তার এই কঠোর হুঁশিয়ারি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। এছাড়া মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান, বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

হয় মাদক থাকবে, নাহলে পুলিশ থাকবে’: ফরিদপুরে পুলিশ সুপারের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫