ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে রেল কলোনিতে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 375

ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল কলোনি এলাকায় মাদক ব্যবসার টাকা লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে রাজু শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর রেলস্টেশন বাজারে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রাজু শেখ ওই এলাকার বাবলু শেখের ছেলে এবং ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজুর সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের পরিবার ও সহযোগীদের বিরোধ চলছিল। সোমবার রাতে সেই বিরোধের জেরে শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ তার ৪-৫ জন সহযোগীসহ দেশীয় অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি ও রামদা দিয়ে রাজুর দুই পা ও ডান হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

হাসপাতালে মৃত্যু:

রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার।

অভিযুক্তের পরিচয় ও পুলিশের অভিযান:

হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হৃদয় শেখ লক্ষ্মীপুর রেল কলোনি বস্তির মাসুদ শেখের ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম জানান, “মাদক ব্যবসার দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে রেল কলোনিতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬