ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সেনা মোতায়েন: আইএসপিআর জানাল, ‘নির্দেশনা আসেনি এখনো

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 266

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) দুপুরে অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে কর্নেল শফিকুল ইসলাম ভারত ও মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, বর্তমানে পুশইন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী

কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত আছে। তিনি আরও যোগ করেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সেনাপ্রধানের দিকনির্দেশনা অনুসরণ করে দেশের চরাঞ্চলসহ ৬২টি জেলায় সেনাসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

‘কঠোর পদক্ষেপ’ ও জননিরাপত্তার প্রতিশ্রুতি

কর্নেল শফিকুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর।

নির্বাচনে সেনা মোতায়েন: আইএসপিআর জানাল, ‘নির্দেশনা আসেনি এখনো

আপডেট সময় : ১২:২৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫