ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত একাও দাঁড়ালে কচুও পাবে না: আল্লামা বাবুনগরী

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 368

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামী একটি আসনও পাবে না।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন অ্যাকাডেমির মাঠে স্থানীয় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত শানে রেসালাত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াত যদি একা দাঁড়ায় সিট কেন, কচুও পাবে না।”

মওদুদী মতবাদ ইসলাম নয়

বাবুনগরী তাঁর বক্তব্যে জামায়াতের আদর্শিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি স্পষ্ট জানান, ‘মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।’

তিনি আরও বলেন, “মদিনার ইসলাম আর মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়।”

ইসলামী জোটের সমালোচনা

ইসলামী ঐক্যবদ্ধ আট দলীয় জোটের সমালোচনা করে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’ তিনি ইঙ্গিত দেন যে এই জোটের উদ্দেশ্য আদর্শিক নয়, বরং রাজনৈতিক ও নির্বাচনী সুবিধা লাভ।

শানে রেসালাত মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, খাবাশপুর মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদরাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ প্রমুখ ইসলামী ব্যক্তিত্ব।

জামায়াত একাও দাঁড়ালে কচুও পাবে না: আল্লামা বাবুনগরী

আপডেট সময় : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫