ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 369

ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে মো. আব্দুর রহিম মাতুব্বর (৫৫) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিচয় ও অভিযান:

গ্রেপ্তার আব্দুর রহিম মাতুব্বর মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি সালথা উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামক বিশেষ অভিযানের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বক্তব্য:

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রহিম মাতুব্বরকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নাশকতা রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফরিদপুরে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫