ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য চলাকালে হট্টগোল

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 837

ফরিদপুর শহরের গোয়ালচামটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তবে জমকালো এই আয়োজনে স্থানীয় দুই সংসদ সদস্যের সমর্থকদের হট্টগোলের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ঘটনার বিবরণ:

বৃহস্পতিবার দুপুরে গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের নির্ধারিত সময়ে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দুই এমপির সমর্থকরা। তারা সভাস্থলে এসে স্লোগান দিতে শুরু করেন এবং হট্টগোল সৃষ্টি করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত নিজের বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রতিমন্ত্রীর বক্তব্য:

হট্টগোলের আগে দেওয়া বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনামলে দেশের শিক্ষাখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একটি প্রজন্মকে মেধাহীন করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চললেও বর্তমানে সেই সংকট থেকে উত্তরণের পথ তৈরি হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে নিরলস কাজ করছেন, যারই একটি অংশ এই আঞ্চলিক কেন্দ্র।’

তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব হলো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করা। মাদক ও দুর্নীতি বর্তমান সমাজের বড় ব্যাধি। সুশিক্ষার মাধ্যমেই এই সামাজিক ব্যাধিগুলো মোকাবিলা করা সম্ভব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে জানিয়ে তিনি যেকোনো প্রয়োজনে স্থানীয়দের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য চলাকালে হট্টগোল

আপডেট সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬