ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয়: শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 375

ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন বস্তি থেকে উদ্ধার হওয়া শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমাটি দীর্ঘ ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষজ্ঞ দল বোমাটি ধ্বংস করে।

নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া:

নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বোমাটি শহরের গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়। এটিইউ-এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি রিমোট নিয়ন্ত্রিত অত্যন্ত শক্তিশালী আইইডি ছিল।

পটভূমি ও নিরাপত্তা:

উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশের একটি বস্তি এলাকা থেকে পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর বোমাটির সন্ধান পায় যৌথবাহিনী। উদ্ধারের পরপরই বালুর বস্তা দিয়ে ঘিরে সেটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছিল।

পুলিশের পদক্ষেপ:

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে পুরো শহরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে জনবহুল এলাকায় এই শক্তিশালী বোমাটি রেখেছিল, তা উদ্ঘাটনে পুলিশ নিবিড় অনুসন্ধান চালাচ্ছে।

ফরিদপুরে শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয়: শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা

আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬