ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে

বিশেষ প্রতিবেদক ঢাকা :
  • আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 743

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

হামলা ও মৃত্যু

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৫০), দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় তুহিনের সঙ্গে ৪-৫ জন যুবকের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে যুবকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের তৎপরতা ও তদন্ত

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বাসন থানার এসআই জহিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে

আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫