নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
- আপডেট সময় : ০৭:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 535
ভোলার চরফ্যাশন উপজেলায় এক কিশোরী বিয়ের দাবিতে তার প্রেমিকের বাড়িতে অনশন করছে। কিশোরীর দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় হয়, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। স্থানীয় সূত্র অনুযায়ী, ওই কিশোরী ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক।
অনশন ও অভিযোগের বিবরণ
সম্প্রতি চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন, চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। গত পাঁচ দিন ধরে কিশোরীটি তার প্রেমিকের বাড়িতে অনশন করছে।
কিশোরীর দাবি, সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল কিন্তু ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছে। তার অভিযোগ, তার প্রেমিক (কিশোর) নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় হয়েছিল। পরে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরী আরও অভিযোগ করে যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠও হয়েছে।
ছেলের পরিবারের দাবি ও প্রশাসনের বক্তব্য
এদিকে, অভিযুক্ত কিশোরের মা-বাবা তাদের ছেলেকে নির্দোষ দাবি করেছেন। তারা বলছেন, “আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্ধনে অহেতুক ফাঁসাতে এই ষড়যন্ত্র চলছে।”
ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি জানিয়েছেন, ওই তরুণী যদি থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















