ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক-৪ পুলিশ আহত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 322

বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে ছিনিয়ে নিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

 হামলার স্থান ও সময়:

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 যৌথ অভিযান ও আটক:

পরে সেনাবাহিনী ও পুলিশ রাতভর যৌথ অভিযান চালিয়ে বিএনপির ১৭ নেতা-কর্মীকে আটক করেছে।

গ্রেপ্তারের প্রেক্ষাপট:

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও মারধর মামলার আসামি এখলাছ শেখকে গ্রেপ্তার করা হয়।

 হামলার ঘটনা:

এ সময় স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

 পুলিশ সদস্যরা আহত:

বিএনপির নেতা-কর্মীদের হামলায় এসআই আহমেদ কবির, এএসআই রাকিব মোল্লা এবং কনস্টেবল মো. জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস আহত হন।

 আটককৃতদের পরিচয়:

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্লা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২) ও মো. রিয়াজুল ইসলাম (২৯)। তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী।

পুলিশের বক্তব্য:

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি এখলাছ শেখকে ছিনিয়ে নিতে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক-৪ পুলিশ আহত

আপডেট সময় : ০৪:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫