ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের প্রেসক্রিপশনে হস্তক্ষেপ: ফরিদপুরে কেমিস্ট প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 546

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. জ্ঞান ব্রতকে হুমকি দিয়েছেন কেমিস্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধি মো. রুপম। ঘটনাটি ঘটে ৭ মে, বুধবার সকালে। ওইদিন রাউন্ড শেষে রোগীদের ছাড়পত্রে প্রয়োজনীয় ওষুধ লিখছিলেন ডা. জ্ঞান ব্রত। এ সময় আকস্মিকভাবে মো. রুপম এসে জানতে চান, কেন তার কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লেখা হয়নি।

রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সিদ্ধান্ত

ডা. জ্ঞান ব্রত জানান, “আমি রোগীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশন করি। কোনো নির্দিষ্ট কোম্পানির পণ্য লেখার সুযোগ নেই। আমি এই কথাই তাকে বলি।” তিনি আরও জানান, “তখন রুপম আমাকে বলেন, ‘আপনি যদি আমার ওষুধ না লেখেন, আমি দেখে নেব কিভাবে ওষুধ লেখা যায়।’ এই বক্তব্যের মাধ্যমে সে সরাসরি আমাকে হুমকি দেয়।”

থানায় অভিযোগ ও প্রাথমিক তদন্ত

ঘটনার পর ডা. জ্ঞান ব্রত মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অশিত কুমার বলেন, “আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঔষধ প্রতিনিধির আচরণ অগ্রহণযোগ্য: পরিবার পরিকল্পনা কর্মকর্তা

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান মোবাইল ফোনে বলেন, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। একজন ঔষধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক চিকিৎসককে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছি।”

চিকিৎসকদের প্রতিক্রিয়া ও নৈতিকতা প্রশ্ন

চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসক্রিপশন নির্ভর করে রোগীর প্রয়োজন অনুযায়ী এবং চিকিৎসকের অভিজ্ঞতার ওপর। সেখানে কোনো কোম্পানির চাপ প্রয়োগ করা চিকিৎসার নৈতিকতার পরিপন্থী। এই ঘটনায় মধুখালী স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

চিকিৎসকের প্রেসক্রিপশনে হস্তক্ষেপ: ফরিদপুরে কেমিস্ট প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫