ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আশ্বাস প্রকল্পের কর্মশালা: গঠিত হলো কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 192

মানব পাচারের ঝুঁকি থেকে নারী ও পুরুষদের সুরক্ষা এবং পুনর্বাসনের লক্ষ্যে ফরিদপুরে গঠন করা হয়েছে একটি ‘কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (CTN)’। সম্প্রতি শহরের (FDA) এফডিএ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক দিনব্যাপী কর্মশালায় এই নেটওয়ার্ক গঠন ও সক্রিয়করণের বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালাটির আয়োজন করে শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এবং এতে সহযোগিতা করে উইনরক ইন্টারন্যাশনাল। কর্মশালায় স্থানীয় সিবিও, সিএসও, এনজিও প্রতিনিধি, সিটিপ অ্যাক্টিভিস্ট এবং লিডার সার্ভাইভার অংশ নেন।

কর্মশালায় মূল আলোচনা
অনুষ্ঠানের শুরুতে এসডিএস-এর কেস কো-অর্ডিনেটর নাজমুল হক জামিল এর শুভ উদ্বোধন করেন। পরে উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুজ্জামান ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রম ও কৌশল নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় ‘ফরিদপুর জেলার মানব পাচার প্রেক্ষাপট’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মুকুল আলী। উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেটওয়ার্ক প্রতিষ্ঠার গুরুত্ব, কৌশল, কাঠামো এবং কার্যপরিধি নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন।

অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মশালাটি মানব পাচার প্রতিরোধে একটি সংঘবদ্ধ প্রতিরোধের ভিত্তি স্থাপন করেছে।

ট্যাগস :

ফরিদপুরে আশ্বাস প্রকল্পের কর্মশালা: গঠিত হলো কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক

আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫