ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 532

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কলেজ পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারীর নাম শশি (১৮), তিনি কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি উপজেলার দরি-হরিহরনগর গ্রামে। বাবা মোঃ জাফর মোল্যার একমাত্র কন্যা ছিলেন শশি।

পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা

শুক্রবার দুপুর দেড়টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শশি। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পেটে তীব্র ব্যথায় ভুগছিলেন। ব্যথা বাড়লে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন এবং অতীতেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

পরিবারের অগোচরে ঘটেছে ঘটনা

আত্মহত্যার সময় পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শশি নিজের কক্ষের দরজা বন্ধ করে আত্মহননের পথ বেছে নেন। পরে সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

হাসপাতাল ও পুলিশের বক্তব্য

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবরিনা হক রুম্পা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মোল্যা বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ফরিদপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫