ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চার দিন ধরে রাস্তার পাশে পড়ে আছে মুমূর্ষু যুবক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 628

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৪০) গত চার দিন ধরে রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের ধারণা, গত রবিবার রাতে কে বা কারা তাকে মারধর করে বড়কোল ব্রিজের কাছে ফেলে রেখে গেছে।

আহত যুবকের করুণ অবস্থা

স্থানীয় বাসিন্দা মো. সিরাজ পাল জানান, সোমবার সকালে বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায় যুবকটিকে দেখতে পান এলাকাবাসী। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষতস্থানে পচন ধরেছে। তিনি উঠে বসতে বা ঠিকমতো কথা বলতে পারছেন না। মাঝেমধ্যে কিছু জিজ্ঞেস করলে তিনি কখনো রাজশাহী আবার কখনো মুন্সীগঞ্জের নাম বলছেন। স্থানীয়দের দেওয়া পাউরুটি খেয়ে তিনি কোনোমতে বেঁচে আছেন। এলাকাবাসী মনে করছেন, তাকে দ্রুত চিকিৎসা করালে হয়তো বাঁচানো সম্ভব হবে।

প্রশাসনের সহযোগিতা কামনা

ঈশান গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মাঈনদ্দীন মোল্লা বলেন, তিনি বিষয়টি জানার পর কোতোয়ালি থানায় খবর দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহাবুর রহমান বলেছেন, অজ্ঞাত এই ব্যক্তিকে যদি কেউ হাসপাতালে ভর্তি করেন, তবে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। তবে তাকে ওই স্থান থেকে তুলে এনে হাসপাতালে ভর্তির জন্য প্রয়োজনীয় লোকবল তাদের নেই বলে তিনি জানান।

স্থানীয়রা এবং জনপ্রতিনিধিরা এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায় আছেন, যাতে যুবকটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া যায়।

ফরিদপুরে চার দিন ধরে রাস্তার পাশে পড়ে আছে মুমূর্ষু যুবক

আপডেট সময় : ০১:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫