ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পাট শুকানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 351

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে সড়কের ওপর পাট শুকানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সূত্রপাত

স্থানীয় পুলিশ ও সূত্র জানায়, বাজিদাদপুর গ্রামের নিতিশ কুমার বালা এবং জগদীশ কুমার বিশ্বাসের মধ্যে বাড়ির সামনে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি সালিশের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। শুক্রবার সকালে জগদীশ বিশ্বাসরা রাস্তার ওপর পাট শুকাতে গেলে নিতিশ কুমার বালার লোকজন তাতে বাধা দেয়। এই নিয়েই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাঁশ ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসা ও আইনি ব্যবস্থা

আহতদের মধ্যে উত্তম সরকার (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া, গুরুতর আহত জগদীশ বিশ্বাস (৬০), জয়ন্ত বিশ্বাস (২৬), অপূর্ব বিশ্বাস (৩৫), শিবু বালা (৬০), রতন বালা (৪০) ও সুজন সরকার (২৫)-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে পাট শুকানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫