ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় চিকিৎসাবঞ্চিত অসুস্থ যুবকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 158

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে আসিফ মুন্সি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভাঙ্গা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আসিফ ওই গ্রামের ফারুক মুন্সির ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশে খবর দেয়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার অভাবে কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, আসিফ মুন্সী একজন দরিদ্র পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অর্থের অভাবে পরিবারের লোকজন তার উন্নত চিকিৎসা করাতে পারছিল না।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই হায়দার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ভাঙ্গায় চিকিৎসাবঞ্চিত অসুস্থ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪