ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

বিশেষ প্রতিবেদক ঢাকা :
  • আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / 150

উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে ছাত্র-জনতার দখলে চলে যায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার ভোর থেকে এমনটা দেখা যায়।

আন্দোলনকারী ছাত্র-জনতা শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন। ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন অনেকে। আবার ধানমন্ডি ৩২ লেক পাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন।

ট্যাগস :

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪