ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে চন্দ্রপাড়া দরবারের ওরছ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / 208

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে আগামী ৩ জানুয়ারী বার্ষিক ওরছ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। আশেকান, জাকেরান ও মুরিদানদের থাকা-খাওয়া, চিকিৎসা ও অজু-গোসলসহ নামাজ আদায়ের সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ওরছে আগতদের নিরাপত্তায় বিশাল এলাকাজুড়ে সি.সি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব আনসার বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে জানান দরবার শরীফ কর্তৃপক্ষ।

দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের পদচারনায় মুখরিত হবে দরবার শরীফ। হযরত মুহাম্মাদ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় চলবে রাতভর ইবাদত-বন্দেগি। ৪১তম ওরছ শরীফে সুলতানুল আওলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) এর লাখো ভক্তের মিলনমেলা বসবে পাক দরবার শরীফে।

দরবারের মুখপাত্র মোঃ মাহাবুব রহমান জানান, ওরছ উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবছর আগের তুলনায় আরও বেশী মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। আমরা ওরছের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

ট্যাগস :

সদরপুরে চন্দ্রপাড়া দরবারের ওরছ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩