ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / 133

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৫ দফা রূপরেখা তুলে ধরেন সংগঠনটি।

রোববার (৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‌‘বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের রূপরেখা প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

দেশের গণতান্ত্রিক রূপান্তরে ৫ দফা প্রস্তাব তুলে ধরে জানানো হয়, এটি প্রাথমিক প্রস্তাব। এ প্রস্তাবকে আরও বিস্তৃত করতে কাজ করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সূচনা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, বাংলাদেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ২০১৫ সাল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে। বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের সময় উপস্থিত। শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একমত হয়ে শিক্ষকদের পক্ষ থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে।

বর্তমান আন্দোলন কেবল কোটা সংস্কারের প্রশ্নে আটকে নেই বলে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার এক গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবি এখন গুলি, হত্যাযজ্ঞ, হামলা, গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফায় এসে ঠেকেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই স্বৈরাচারী সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছে।

ট্যাগস :

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

আপডেট সময় : ০৫:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪