ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরার বিমান বিধ্বস্ত: নিখোঁজ ফরিদপুরের রাইসা, সন্ধান চায় পরিবার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 334

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (সোমবার) – রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাইসা মনি নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে।

নিখোঁজ শিশুর পরিচয় ও পরিবারের উদ্বেগ

রাইসা মনি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার কোড- ২০১০, সেকশন-স্কাই। রাইসার বাবা শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ গণমাধ্যমকে জানিয়েছেন, “আমার চাচা শাহাবুল শেখের বাসা ঢাকার মিরপুরে। আমার চাচাতো বোন রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে।”

তিনি আরও জানান, বিমান দুর্ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা রাইসার খোঁজে বিভিন্ন স্থান ও হাসপাতালে যোগাযোগ করছেন, কিন্তু রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

উত্তরার বিমান বিধ্বস্ত: নিখোঁজ ফরিদপুরের রাইসা, সন্ধান চায় পরিবার

আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫