ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উষ্কানিতে হত্যাকান্ড; ঘটনাস্থল পরিদর্শন করলেন মাননীয় ধর্মমন্ত্রী

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / 186

ফরিদপুরের  মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে কালিমন্দিরে অগ্নিকান্ডের ঘটনা এবং এর জেরে স্থানীয় লোকজন কর্তৃক গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় আজ শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: ফরিদুল হক খান এমপি মহোদয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় তিনি মন্দিরে অগ্নিকাণ্ড ও পিটিয়ে দুইজনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তিনি নিহতদের করব জিয়ারত করেন।

মাননীয় মন্ত্রী মহোদয় নিহতের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন এবং আহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। কবর জিয়ারত শেষে মাননীয় মন্ত্রী মহোদয় ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালী মন্দির পরিদর্শন করেন।

এ সময়ের সাথে ছিলেন জনাব মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর, জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক, জনাব মো: মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ অন্যান্য ব্যক্তিগণ। পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদপুর এলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে হাউজ গার্ড প্রদান করা হয় এবং জেলা পরিষদ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরক্ষণে তিনি জেলা প্রশাসকের কার্যালযয়ে জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল কাদের আজাদ,  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহ মো: ইশতিয়াক আরিফসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উষ্কানিতে হত্যাকান্ড; ঘটনাস্থল পরিদর্শন করলেন মাননীয় ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪