ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণখেলাপি পলাতকদের জীবন অস্বস্তিকর করতেই গভর্নরের চেষ্টা: ফরিদপুর সম্মেলনে জনতা ব্যাংক চেয়ারম্যান

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর:
  • আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 469

জীবন অস্বস্তিকর হয়ে উঠবে যারা দেশের টাকা ঋন নিয়ে বিদেশে পলায়ন করে আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের জীবন অস্বস্তিকর করতে চেষ্টা করছেন।

ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে জনতা ব্যাংক পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মুহ: ফজলুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার সকালে ফরিদপুর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, বেক্সিমকো ও এসআলম গ্রুপ তাদের বেড়াজালে আটকে রেখে জনতা ব্যাংককে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গেছিলো, আমি এমন সময় দায়িত্ব গ্রহন করেছি। এখন ব্যাংকের অবস্থা আরো উন্নতিতে রয়েছে।

ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক – ইনচার্জ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ফজলুর রহমান আরো বলেন, দেশের ব্যাংকিং খাতে জনতা ব্যাংক একটি উজ্জ্বল নাম। সেই দিক বিবেচনা করে স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে হবে ব্যাংকের। এতে করে গ্রাহকদের মাঝে আরো বেশি আস্থা ফিরে আসবে। তিনি প্রবাসী ও নারীদের জন্য সেবার মান বাড়ানোর জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেন। এছাড়া সেবার দিকে সকলকে বিনয়ী হতে হবে। তাহলেই ভালো কিছু করা সম্ভব হবে বলে তিনি বলেন এ সময়।

বিশেষ অতিথি হিসেবে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান তার বলেন, আমি যোগদান করার পর পরই বেক্সিমকো গ্রুপকে ঋণ দেয়ার চাপ ছিল জনতা ব্যাংকের। আমাদের বর্তমান চেয়ারম্যান স্যার সেই চাপ মুক্ত করেছেন। সরাসরি সরকারকে জানিয়ে দেন তাদের পক্ষ থেকে বেক্সিমকো ও এসআলম গ্রুপকে কোন ঋণ দেয়া হবে না।

এমডি আরো বলেন, কিভাবে মাথা উঁচু করে কঠিনভাবে দাঁড়াতে পারি চেয়ারম্যান স্যার আমাদের শিখিয়েছেন। সরকার সিদ্ধান্ত দিয়েছেন ঋন দেয়া লাগবে উনি বলেছেন নো, নো মানে নো। এই প্রতিষ্ঠানকে লোন দেয়া যাবে না। এইভাবে মাথা উঁচু করে বলার মত মানুষের বড় বেশি অভাব সমাজে। অতীত দিনগুলোতে এইভাবে নো, মানে নো যদি বলা হত তাহলে ব্যাংকিং খাত এমনটা হতো না।

বিভাগীয় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।

দিনব্যাপী সম্মেলনে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ৭টি জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শাখা ব্যবস্থাপকরা অংশ নেয়।

ঋণখেলাপি পলাতকদের জীবন অস্বস্তিকর করতেই গভর্নরের চেষ্টা: ফরিদপুর সম্মেলনে জনতা ব্যাংক চেয়ারম্যান

আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫