কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 272
কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে আইএসপিআর।
তবে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা জানা যায়নি। এছাড়া দুর্বৃত্তরা কেন হামলা চালিয়েছে, তার কারণও জানা যায়নি।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আসেনি। আইএসপিআর জানিয়েছে, তারা খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানাবেন।


























