ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

কুরবানীর গরু তাহেরী

আদিবা তাবাসসুম
  • আপডেট সময় : ০১:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / 294

এ গরু বেশ সুন্দর চাচা
দামটা কত শুনি।

__দাম বেশি না নব্বই হাজার
দাও তো বাপু গুনি।

সে কি চাচা! ছোট্ট গরুর
এত বেশি দাম?

__আরে বাছা এই গরুটির
তাহেরী যে নাম ।

সে বলেন কী? গরুও কী আজ
সেলিব্রিটি হয়?

__এই কুরবানি রবের জন্য
দামটা মুখ্য নয়।

তাই যদি হয়, অসৎভাবে
টাকা কেন নেন?

__গরু বড়  বংশধর তাই।
দাম বাড়িয়েই দেন

ব্যবসায় ভাই অসৎ ধান্দা
ছেড়ে দেন এবার।

__যান তো বাবু! বুঝে গেছি
ক্ষমতা নেই নেবার।

কবিতা

কুরবানীর গরু তাহেরী

আপডেট সময় : ০১:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

এ গরু বেশ সুন্দর চাচা
দামটা কত শুনি।

__দাম বেশি না নব্বই হাজার
দাও তো বাপু গুনি।

সে কি চাচা! ছোট্ট গরুর
এত বেশি দাম?

__আরে বাছা এই গরুটির
তাহেরী যে নাম ।

সে বলেন কী? গরুও কী আজ
সেলিব্রিটি হয়?

__এই কুরবানি রবের জন্য
দামটা মুখ্য নয়।

তাই যদি হয়, অসৎভাবে
টাকা কেন নেন?

__গরু বড়  বংশধর তাই।
দাম বাড়িয়েই দেন

ব্যবসায় ভাই অসৎ ধান্দা
ছেড়ে দেন এবার।

__যান তো বাবু! বুঝে গেছি
ক্ষমতা নেই নেবার।